ট্রানজিস্টর এবং ডায়োড কি, কিভাবে কাজ করে, প্রকারভেদ ও ব্যবহার সম্পর্কে সহজ বাংলা ভাষায় সম্পূর্ণ গাইড। Electronics beginners দের জন্য বিস্তারিত টিউটোরিয়াল।
★ ট্রানজিস্টর (Transistor)
- একটি পি টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পাশে এন টাইপ অথবা একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে ট্রানজিস্টর বলে । Transfer of Resistor কথাটি থেকে ট্রানজিস্টর নামের উৎপত্তি হয়েছে ।এটি এমন এক ধরনের রেজিস্টর যা ইলেকট্রিক্যাল সিগ্নালকে বিবর্ধিত করতে পারে এবং ইনপুটের সিগন্যালকে আউটপুটে পাঠাতে পারে । ট্রানজিস্টরের তিনটি টার্মিনাল থাকে যা ইমিটার, বেজ এবং কালেক্টর নামে পরিচিত ।
★ ট্রানজিস্টরের শ্রেণি বিভাগ :
পোলারিটির উপর ভিত্তি করে ট্রনজিস্টর কে দুই ভাগে ভাগ করা হয়েছে । যথা -
• বাইপোলার জাংশন ট্রানজিস্টর (BJT)
• ইউনিপোলার সলিড স্টেট ট্রানজিস্টর ।
* বাইপোলার জাংশন ট্রানজিস্টর কে আবার দুই ভাগে ভাগ করা যায় ।যথা-
> পি এন পি ট্রানজিস্টর (PNP)
> এন পি এন ট্রানজিস্টর (NPN)
★ ডায়োড (Diode)
:
ইলেকট্রনিক্সে ডায়োড একটি দুই প্রান্ত বিশিষ্ট উপাদান যা বিদ্যুৎ প্রবাহকে কোন নিদ্দিষ্ট এক দিকে প্রবাহিত করে এবং বিপরীত দিকের বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে । ডায়োড বলতে মূলত সেমিকন্ডাক্টর ডায়োড কেই বুঝানো হয় ।
★ ডায়োডের শ্রেণি বিভাগঃ
জেনার ডায়োড: বিভব নিয়ন্ত্রন করার কাজে, এনালগ এবং ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়।
• ভ্যারাকটর ডায়োড : টিভি এবং রেডিও টিউন কারার জন্য ব্যবহার করা হয় ।
• লাইট ইমেটিং ডায়োড : কাউন্টার, ক্যালকুলেটর, ডিডজটাল ঘড়ি এবং যে সমস্ত ক্ষেত্রে দৃশ্য এবং আদৃশ্য আলোর ব্যবহার হয় সেই সকল স্থানে এটি ব্যাবহৃত হয় ।
• ফটো ডায়োড :আলো বা তাপ পরিমাপের কাজে, সূর্যের আলোকে কারেন্টে রুপান্তর কওে ব্যাটারী চার্জ করার কাজে। আলোর তিব্রতা দ্রুত পারিবর্তন করার কাজে ফটো ডায়োড ব্যাবহৃত হয়।
> Transistor and Diode Full Tutorial in Bangla
> Best Beginner Guide to Diode and Transistor
> How Transistors and Diodes Work in Electronic Circuits
> Diode vs Transistor Explained Simply> Complete Electronics Guide: Diode and Transistor
*** সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ***
~~ √ পরবর্তি পোষ্টে আপনি ( ট্রান্সফরমার ) সব বিষয়ে জান্তে পরবেন।

0 Response to "ট্রানজিস্টর ও ডায়োড কি? সম্পূর্ণ সহজ ব্যাখ্যা। Transistor and Diode Full Guide"
Post a Comment